কুকুরের ছোঁয়াচে টিউমার: TVT বা VG সম্পর্কে যা জানা জরুরি 🐶🚨
TVT (Transmissible Venereal Tumor) হলো কুকুরদের প্রজনন অঙ্গের একটি ছোঁয়াচে টিউমার বা ক্যানসার। সাধারণ ভাষায় একে VG (Venereal Granuloma) বলা হয়।
TVT কেন ও কীভাবে ছড়ায়? • প্রজনন বা মেটিং: আক্রান্ত কুকুরের সাথে শারীরিক মিলনের মাধ্যমে। • সরাসরি স্পর্শ বা শুঁকা: আক্রান্ত টিউমার চাটা বা শুঁকার মাধ্যমে মুখ ও নাকেও ছড়ায়। • পথকুকুরদের মধ্যে অনিয়ন্ত্রিত প্রজননের কারণে এটি বেশি দেখা যায়।
সতর্কতা ও প্রতিকার: • বন্ধ্যাত্বকরণ (Spay/Neuter): সঠিক বয়সে নিউটার/স্পে করালে ঝুঁকি প্রায় শূন্যে নেমে আসে। • অনিয়ন্ত্রিত মেলামেশা এড়ানো। • নিয়মিত পর্যবেক্ষণ: জননাঙ্গে রক্তপাত, ফোলা ভাব বা চাটার প্রবণতা দেখলে সতর্ক হন। • দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ: প্রাথমিক লক্ষণ দেখা মাত্রই ডাক্তারের পরামর্শ নিন। সঠিক নিয়মে কেমোথেরাপি (Vincristine Sulphate) দিলে এটি প্রায় ১০০% নিরাময় সম্ভব।
— Dr. Kutubuddin Khan #AnimalHealthCare #VeterinaryMedicine #TVT #VenerealGranuloma #DogCareTips #PetAwareness #ChemotherapyInPets #drkutubuddinkhan